সিলেটে শ্রদ্ধা ও অশ্রুসিক্ত প্রার্থনায় খালেদা জিয়াকে ‌'আমরা জিয়া পরিবারের স্মরণ'
Led Bottom Ad

সিলেটে শ্রদ্ধা ও অশ্রুসিক্ত প্রার্থনায় খালেদা জিয়াকে ‌'আমরা জিয়া পরিবারের স্মরণ'

প্রথম ডেস্ক

০১/০১/২০২৬ ১৯:১৫:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়, গণতন্ত্রের প্রতীক ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সিলেটে আবেগঘন দোয়া মাহফিলের আয়োজন করেছে ‌'আমরা বিএনপি পরিবার সিলেট'। প্রার্থনা আর স্মৃতিচারণে ভর করে পুরো আয়োজনজুড়ে ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসার আবহ।


দোয়া মাহফিলে উপস্থিত নেত্রী-কর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক ও দেশের মানুষের অধিকার আদায়ের এক অবিচল কণ্ঠ। তাঁর জীবনসংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজী, সহসভাপতি আসমা আলম, জাহানারা ইয়াসমিন, রীনা আক্তার, সায়মা বেগম, তানিয়া রহমান, ফরিদা ইয়াসমিন, শারমিন আক্তার, আমাতা মাসুমা, সামসুন্নাহার সুমা, নূপুর সিদ্দিকা, কাজী আমাল রীতা, মনোয়ারা বেগম, নাজমা বেগম, সামসুন্নেছা খানম, হাওয়া বেগমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ।


দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার অবদান ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও ত্যাগের পথ অনুসরণ করেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এগিয়ে নিতে হবে।


অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য বিশেষ দোয়া করেন। আবেগ আর নীরব প্রার্থনায় শেষ হয় দোয়া মাহফিলের কার্যক্রম।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad