সাদাপাথর কাণ্ডে বহিষ্কৃত সাহাব উদ্দিনের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দিল বিএনপি
Led Bottom Ad

সাদাপাথর কাণ্ডে বহিষ্কৃত সাহাব উদ্দিনের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দিল বিএনপি

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০১/২০২৬ ২১:০৫:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর ও ভোলাগঞ্জ কোয়ারি থেকে পাথর লুটের ঘটনায় আলোচিত উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিনের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দিয়েছে বিএনপি। প্রায় সাড়ে চার মাস পর তার বিরুদ্ধে দেওয়া দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ১ জানুয়ারি থেকে তার স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে শুধু দলের প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাদাপাথর ও ভোলাগঞ্জ কোয়ারি থেকে পাথর লুটের ঘটনায় দায়ের করা মামলায় প্রথম দিকেই সাহাব উদ্দিনের নাম উঠে আসে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাতেও তার নাম রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে চাঁদাবাজি, দখলবাজি ও দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে গত ১১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তার সব দলীয় পদ স্থগিত করা হয়। পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

১৩ সেপ্টেম্বর র‌্যাব-৯ তাকে সিলেট নগরী থেকে গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান। তার গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ওই সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মন্নান ও সাধারণ সম্পাদক আলী আকবর বিবৃতি দিলে জেলা বিএনপি তাদের শোকজ করে।

যদিও সাহাব উদ্দিনকে তার পূর্বের পদে পুনর্বহাল করা হয়নি, তবে সর্বশেষ সিদ্ধান্তে তাকে দলের প্রাথমিক সদস্য হিসেবে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad