সিলেট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন
সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নুর, সম্পাদক সিরাজুল ইসলাম
সিলেট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে পুনরায় বিজয়ী হয়েছেন দৈনিক জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস-উন-নুর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সিলেটের ডাক-এর প্রধান প্রতিবেদক সিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব ভবনে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মুকতাবিস-উন-নুর পেয়েছেন ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ও বর্তমান সভাপতি ইকরামুল কবির পেয়েছেন ৩৬ ভোট। এর মাধ্যমে সপ্তমবারের মতো সিলেট প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মুকতাবিস-উন-নুর।
সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালের কণ্ঠের ব্যুরো প্রধান ইয়াহইয়া ফজল পেয়েছেন ৩২ ভোট।
অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি: এম এ হান্নান, সহ-সভাপতি: মো. ফয়সল আলম, সহ-সাধারণ সম্পাদক: খালেদ আহমদ, কোষাধ্যক্ষ: ফয়সল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক: মো. মুহিবুর রহমান সদস্য পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আমজাদ হোসেন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল চৌধুরী শিপার।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, ঐক্য ও কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ রহমান
মন্তব্য করুন: