ম্যানচেস্টার–সিলেট ফ্লাইট স্থগিতের খবরে উদ্বেগ, বিমানের কাছে ব্রিটিশ এমপিদের চিঠি
ম্যানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট স্থগিতের সম্ভাব্য সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার ও নর্থ ওয়েস্ট অঞ্চলের আটজন সংসদ সদস্য (এমপি)।
শুক্রবার (৯ জানুয়ারি) বিমান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাফিউল আজিম বরাবর পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন এমপিরা—পল ওয়াহ, আফজাল খান, অ্যান্ড্রু গুইন, জিম ম্যাকমাহন, ডেবি আব্রাহামস, সারাহ হল, নবেন্দু মিশ্র ও জেফ স্মিথ। চিঠির অনুলিপি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছেও পাঠানো হয়েছে।
চিঠিতে এমপিরা বলেন, ম্যানচেস্টার–সিলেট রুট যুক্তরাজ্যের বৃহৎ বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসুস্থ স্বজনের খোঁজ, জরুরি চিকিৎসা, মৃত্যুজনিত সফর ও পারিবারিক প্রয়োজনে হাজারো মানুষ এই ফ্লাইটের ওপর নির্ভরশীল।
তারা উল্লেখ করেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বুকিং সিস্টেমে এই রুটটি দেখা যাচ্ছে না, অথচ এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এতে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।
এমপিরা জানান, বিকল্প ইনডিরেক্ট ফ্লাইটগুলো ব্যয়বহুল এবং বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য কষ্টসাধ্য। চিঠিতে রুটটির বর্তমান অবস্থা স্পষ্ট করা, সম্ভাব্য স্থগিতের কারণ ব্যাখ্যা এবং এই সেবা অব্যাহত রাখতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে—তা জানাতে বিমান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও কমিউনিটির সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানান তারা। এমপিদের মতে, সামাজিক ও মানবিক গুরুত্বের পাশাপাশি নর্থ ওয়েস্ট ইংল্যান্ড অঞ্চলের জন্য এই রুটের কৌশলগত গুরুত্ব অত্যন্ত
এ রহমান
মন্তব্য করুন: