শাকসু নির্বাচন : ভোটারদের জন্য জরুরি ৪ নির্দেশনা ইসির
Led Bottom Ad

শাকসু নির্বাচন : ভোটারদের জন্য জরুরি ৪ নির্দেশনা ইসির

শাবিপ্রবি প্রতিনিধি

১৮/০১/২০২৬ ১৯:৫৮:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন। নির্বাচনের দিন সুষ্ঠুভাবে ভোটদানে ৪টি জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


রবিবার (১৮ জানুয়ারি) বিকালে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানায় নির্বাচন কমিশন।


নির্দেশনাসমূহ হলো- ১) ভোট প্রদানের জন্য আইডি কার্ড বাধ্যতামূলক। আইডি কার্ড ব্যতীত কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ২) ভোট কেন্দ্রে আইডি কার্ড ও ভোটার নম্বরের স্লিপ ব্যতীত অন্য কোন কাগজ, কলম, মোবাইল এবং অন্য কোন ডিভাইস সঙ্গে নিতে পারবে না। ৩) ভোটার স্লিপে ভোটার নম্বর ব্যতীত অন্য কোন তথ্য লেখা যাবে না। ৪) ভোট প্রদানের জন্য ভোট কক্ষে নির্দিষ্ট কলম সরবরাহ করা হবে। উক্ত কলম ব্যবহার করে প্রার্থীর নামের পাশে ক্রস (X) চিহ্ন দিয়ে ভোট প্রদান করতে হবে।


উল্লেখ্য, ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ৬টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ৯ হাজার ৩০জন ভোটার রয়েছেন।


ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad