জৈন্তাপুরে নিজ ঘরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
Led Bottom Ad

জৈন্তাপুরে নিজ ঘরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৮/০১/২০২৬ ২০:০৪:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজ বসতঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের বাউরবাগ মল্লিফৌদ এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত ব্যক্তির নাম মইনুল ইসলাম বকুল (৪০)। তিনি ওই এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে কোনো এক সময় তাঁর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে জৈন্তাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।


স্থানীয়দের ভাষ্য, মইনুল ইসলাম বকুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানান স্বজনেরা।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad