সিলেট ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
Led Bottom Ad

আট দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস

সিলেট ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রথম সিলেট প্রতিবেদন

১৮/০১/২০২৬ ২১:৫৬:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আট দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ায় প্রায় ৩৮ ঘণ্টা পর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। তবে প্রতিটি ওয়ার্ডে আনসার সদস্য মোতায়েনের বিষয়টি বাস্তবায়ন সাপেক্ষে তারা সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।

এর আগে শুক্রবার রাতে এক রোগীর স্বজনদের সঙ্গে মারামারির ঘটনার জেরে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। পরদিন শনিবার প্রশাসনের সঙ্গে বৈঠকেও সমাধান না হওয়ায় কর্মবিরতি অব্যাহত থাকে, এতে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা।

রোববার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে ইন্টার্ন চিকিৎসকদের আট দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। বিশেষ করে হাসপাতালের স্পর্শকাতর এলাকাগুলোতে আনসার মোতায়েন নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।

ইন্টার্ন চিকিৎসক ডা. মোহাম্মদ সাদিক বলেন, “কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আমরা কর্মবিরতিতে গিয়েছিলাম। কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করেছি। সোমবার সকাল ৮টা থেকে কাজে যোগ দেবো।”

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, “ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্বক্ষণিক আনসার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad