মিছিলে মিছিলে উত্থাল সিলেট
Led Bottom Ad

মিছিলে মিছিলে উত্থাল সিলেট

প্রথম সিলেট প্রতিবেদন

২২/০১/২০২৬ ১১:০৫:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নির্বাচনী জনসভাকে ঘিরে মিছিলে মিছিলে উত্থাল হয়ে উঠেছে সিলেট নগরী। তিল ধারণের ঠাঁই নেই সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে। বিএনপির জনসভায় যোগ দিতে সকাল থেকেই দলে দলে নেতা–কর্মী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ মাঠে জড়ো হতে থাকেন।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের আলিয়া মাদরাসা মাঠে প্রবেশ করতে দেখা যায়। এর আগেই বুধবার (২১ জানুয়ারি) রাত থেকে সিলেটের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার নেতাকর্মীরা মাঠে অবস্থান নেন। সময় যত গড়াচ্ছে, মাঠ ও আশপাশের সড়কগুলোতে মানুষের উপস্থিতি তত বাড়ছে।


আয়োজক সূত্রে জানা গেছে, মাঠের পূর্ব পাশে নির্মিত মঞ্চের কাজ সম্পন্ন হয়েছে। মঞ্চের সামনে প্রায় ৩০ ফুট এলাকাজুড়ে বাঁশের খুঁটি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের ভেতরের উত্তর অংশে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে।


এই জনসভা থেকে সিলেট বিভাগের ১৯টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আলিয়া মাদরাসা মাঠের জনসভায় বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সিলেট জেলার ছয়টি এবং সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad