​জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার
Led Bottom Ad

​জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

২৪/০১/২০২৬ ১৫:০৫:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সিলেটের জৈন্তাপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ০৬ বোতল বিদেশি মদসহ মো. তানভীর আহমেদ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল ইউনিয়নের ঘাটের চটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ ছিল যে তামাবিল সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে ‘মা বাবার দোয়া’ নামক একটি যাত্রীবাহী বাস সিলেটের দিকে আসছে। তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে চিকনাগুলের শুক্রবাড়ী স্কুলের সামনে চেকপোস্ট বসায় র‍্যাব-৯, সিপিএসসি-এর একটি দল।

​রাত পৌনে ৯টার দিকে বাসটি চেকপোস্টে পৌঁছালে সেটিতে তল্লাশি শুরু হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তানভীর পালানোর চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি খয়েরী রঙের ব্যাগ থেকে ০৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

​গ্রেপ্তার হওয়া তানভীর আহমেদ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নয়াপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, সীমান্ত এলাকা থেকে মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সে সিলেটে নিয়ে যাচ্ছিল।

​গ্রেপ্তারকৃত যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

​র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব সর্বদা তৎপর। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে আমাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad