​জকিগঞ্জে সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Led Bottom Ad

​জকিগঞ্জে সাংবাদিক আব্দুল খালিক তাপাদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৬/০১/২০২৬ ২০:৫৫:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মরহুম সাংবাদিক খালিক তাপাদার স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত...... নিজস্ব প্রতিবেদক:

আমেরিকা প্রবাসী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো. আব্দুল খালিক তাপাদার এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারী) বিকেলে সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাব ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য, শিক্ষানুরাগী, লন্ডন প্রবাসী, বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন।  সাবেক সভাপতি আবুল খায়ের চৌধুরীর সূচনা বক্তব্যে শুরু হওয়া স্মরণ সভায় বক্তব্য দেন রাজনীতিবিদ, আলহাজ্ব মাওলানা মুখলিছুর রহমান, ইউনিয়ন চেয়ারম্যান হাসান আহমদ, প্রধান শিক্ষক ফেরদৌস আলম, প্রধান শিক্ষক আব্দুল বাছিত, জকিগঞ্জ বনফুলের স্বত্ত্বাধিকারী কাজী শিহাবুল হক, মরহুম খালিক তাপাদারের বড় ছেলে, আমেরিকা প্রবাসী আব্দুল মুকিত রুহুল, আল আরাফাহ ইসলামি ব্যাংক জকিগঞ্জ আউটলেট শাখার ব্যবস্থাপক মাওলানা আব্দুস ছালাম, শিক্ষক আলী হোসেন রুবেল, জকিগঞ্জ প্রেসক্লাব সদস্য কয়েস আহমদ। 

সভায় অংশ নেন জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু বক্কর মো. ফয়ছল, দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. ওমর ফারুক, মরহুম খালিক তাপাদারের ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হাফিজ তাপাদার, খালিক তাপাদারের মেজো ছেলে, আমেরিকা প্রবাসী জহিরুল হক তাপাদার আমিন, শিক্ষক আবু তাহের চৌধুরী, প্রবাসী জাহেদ আহমদ, সংগঠক নজমুল ইসলাম, জাকির হোসেন, মোস্তফা আহমদ, ছাদিক আহমদ। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা ফরিদ উদ্দিন। 

বক্তারা সমাজসেবক, সাংবাদিক, কলামিষ্ট মরহুম আব্দুল খালিক তাপাদারের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, সদা হাস্যজ্বল খালিক তাপাদারের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে যা সহজে পূরণ হওয়ার নয়। তিনি তার কর্মের মাধ্যমে সবার মনের মনিকোঠায় বেঁচে থাকবেন কাল-মহাকাল। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করে মোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad