‘​জকিগঞ্জ-কানাইঘাটকে ২০ বছরের সুন্দরী মেয়ের মতো সাজাবো’
Led Bottom Ad

মাওলানা উবায়দুল্লাহ ফারুক

‘​জকিগঞ্জ-কানাইঘাটকে ২০ বছরের সুন্দরী মেয়ের মতো সাজাবো’

প্রথম সিলেট প্রতিবেদন

২৯/০১/২০২৬ ১১:৪৫:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে বিএনপি ও ১১ দলীয় জোট সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক এক ব্যতিক্রমী নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার কানাইঘাট এলাকায় আয়োজিত এক নির্বাচনি জনসভা ও ওয়াজ মাহফিলে অংশ নিয়ে তিনি জকিগঞ্জ ও কানাইঘাটকে ঢেলে সাজানোর ঘোষণা দেন।

​খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মাওলানা উবায়দুল্লাহ ফারুক তাঁর বক্তব্যে বলেন, “আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তবে জকিগঞ্জ ও কানাইঘাট—এই দুই উপজেলাকে ২০ বছর বয়সী সুন্দরী মেয়ের মতো করে সাজিয়ে গড়ে তুলব। অবহেলিত এই জনপদ হবে সিলেটের অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন এলাকা।”

​তাঁর এই উপমা ব্যবহার নিয়ে উপস্থিত জনতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে ভোটারদের আকর্ষণ করার একটি আলঙ্কারিক ভঙ্গি হিসেবে দেখছেন।

​বক্তব্যকালে তিনি এলাকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে বলেন, রাস্তাঘাট ও পুল-কালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। জকিগঞ্জ ও কানাইঘাটের মানুষের জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এবং আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূর করতে তিনি বিশেষ পরিকল্পনা গ্রহণ করবেন।

​কানাইঘাটের এই মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে এই জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

​উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, “জনগণের অধিকার ও ইসলামের মূল্যবোধ রক্ষায় বিএনপি ও জমিয়তের এই ঐক্য ঐতিহাসিক। ইনশাআল্লাহ, সাধারণ মানুষ এবার ব্যালটের মাধ্যমে তাদের জবাব দেবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad