'বেগম জিয়ার আদর্শ ছেড়ে চাঁদাবাজিতে বিএনপি'
Led Bottom Ad

সিলেটে ভিপি সাদিক কায়েমের হুঁশিয়ারি

'বেগম জিয়ার আদর্শ ছেড়ে চাঁদাবাজিতে বিএনপি'

প্রথম সিলেট প্রতিবেদন

২৯/০১/২০২৬ ২০:৪১:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, দলটি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের রাজনীতি বেছে নিয়েছে।

​আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় 'ঐক্যবদ্ধ ছাত্রসংসদ' আয়োজিত এক বিশাল গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

​বক্তব্যের শুরুতেই সাদিক কায়েম বিএনপির উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দেন। আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, যেভাবে লাথি দিয়ে ভারতে পাঠিয়েছি, ঠিক সেভাবেই আপনাদের সঙ্গেও ডিল করবো।" জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারলে ১২ ফেব্রুয়ারির আগেই জনগণ বিএনপির বিরুদ্ধে রায় দেবে বলেও তিনি মন্তব্য করেন।

​আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট প্রসঙ্গে ডাকসু ভিপি বলেন, দেশের ছাত্রসমাজ ও সাধারণ নাগরিকরা 'হ্যাঁ' ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি এর ব্যাখ্যায় বলেন, 'হ্যাঁ' ভোট মানে হলো সাধারণ মানুষের হাতে রাষ্ট্রক্ষমতা ফিরিয়ে দেওয়া। কৃষক-শ্রমিকের সন্তানদের রাষ্ট্রনায়ক বানানোর ক্ষেত্র তৈরি করাই এর মূল উদ্দেশ্য। 'হ্যাঁ' মানে ফ্যাসিবাদী আমলে গুম-খুন ও আয়নাঘরের কারিগর হাসিনা এবং তার দোসরদের বিচারের আওতায় আনা।

​সাদিক কায়েম অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক পক্ষ 'না' ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। তার মতে, " ‘না’ মানে ভারতের দালালি করা এবং দেশে পুনরায় গুম-খুনের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা।"

​তিনি পরিষ্কারভাবে বলেন, জুলাই প্রজন্ম বেঁচে থাকতে দেশে কোনো দিল্লির দালাল বা ফ্যাসিবাদী শক্তিকে জায়গা দেওয়া হবে না। নিজেদের ভুল সংশোধন করে বিএনপিকে দ্রুত 'হ্যাঁ' এর পক্ষে ক্যাম্পেইন শুরু করার পরামর্শ দেন তিনি।

​চৌহাট্টার এই গণজমায়েতে ঐক্যবদ্ধ ছাত্রসংসদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad