​জাফলংয়ে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান: বালু উত্তোলনের দায়ে ১১ জনের কারাদণ্ড
Led Bottom Ad

​জাফলংয়ে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান: বালু উত্তোলনের দায়ে ১১ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

৩০/০১/২০২৬ ১৪:২৭:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে বিশেষ অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনার দায়ে ১১ জনকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাফলংয়ের জুমপাড় ও বল্লাঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের একটি যৌথ দল এই টাস্কফোর্স অভিযানে অংশ নেয়।

​অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন চালানোর অপরাধে হাতে-নাতে ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

​অভিযানে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদসহ পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক জানান, "জাফলংয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন বা পাথর ভাঙার মেশিন পরিচালনা করতে দেওয়া হবে না। পরিবেশ সংরক্ষণে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

​উল্লেখ্য, জাফলং এলাকাটি পরিবেশগতভাবে সংকটাপন্ন (ECA) হিসেবে ঘোষিত হওয়ায় এখানে যেকোনো ধরনের যান্ত্রিক উপায়ে বালু ও পাথর উত্তোলন আইনত দণ্ডনীয়।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad