সিলেটে পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর থেকে উচ্চ মাত্রার বিস্ফোরক উদ্ধার
Led Bottom Ad

সিলেটে পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর থেকে উচ্চ মাত্রার বিস্ফোরক উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

৩০/০১/২০২৬ ১৭:৫১:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোয়াইনঘাট এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে ইলেক্ট্রিক ডেটোনেটর ও পাওয়ার জেলের চালান উদ্ধার করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) র‌্যাব এ তথ্য নিশ্চিত করেছে।


র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়াইনঘাট থানাধীন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় বনবিভাগের পরিত্যক্ত একটি বিল্ডিংয়ের সেফটি ট্যাংকের ভেতর থেকে একটি শপিং ব্যাগে রাখা অবস্থায় ৮টি পাওয়ার জেল এবং ৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই সামগ্রী উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


র‌্যাবের অভিযানে কাউকে আটক করা হয়নি। উদ্ধারকৃত সামগ্রী গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


এর আগে, গত শুক্রবার সিলেটের দক্ষিসুরমা জৈনপুর শিববাড়ি এলাকায় রেলওয়ের পুরাতন টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৬টি পাওয়ার জেল এবং ৫টি নন-ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছিল।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad