রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ
Led Bottom Ad

রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুবর্ণা হামিদ

প্রথম ডেস্ক

০১/০২/২০২৬ ১৫:৫৬:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট: সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৬ পেয়েছেন সাংবাদিক সুবর্ণা হামিদ। তিনি উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি।


সিলেট মিডটাউন রোটারি ক্লাবের উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নগরের একটি অভিজাত হোটেলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


ক্লাবের প্রেসিডেন্ট সেলিনা আক্তার চৌধুরীর সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান পিপি রোটারিয়ান অধ্যাপক মোহাম্মদ জাকির আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান বাহা উদ্দিন বাহার।


অনুষ্ঠানে বিভিন্ন পেশায় অসামান্য অবদান ও পেশাগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবে ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। চিকিৎসা সেবায় সম্মাননা পান ভিক্টোরিয়া হাসপাতালের চিফ কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডা. তানভীরুল আরেফিন। উদ্যোক্তা ও শিল্পখাতে সম্মাননা পান জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত প্রতিষ্ঠান দুধওয়ালা-এর কর্ণধার তরুণ উদ্যোক্তা শাকিলউজ্জামান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট–৬৫, বাংলাদেশ-এর কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান সিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি শাহ জামাল আহমদ ও কো-অর্ডিনেটর রোটারিয়ান পিপি অ্যাডভোকেট আব্দুল হাফিজ।


স্বাগত বক্তব্য দেন ক্লাব ফ্যাসিলিটেটর রোটারিয়ান পিপি মো. আতিকুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে রোটারি ক্লাবের সদস্য, সাংবাদিক, উদ্যোক্তা ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সভা শেষে নৈশভোজের আমন্ত্রণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad