সিলেটে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
Led Bottom Ad

সিলেটে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

প্রথম সিলেট প্রতিবেদন

০১/০২/২০২৬ ২১:০১:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে র‌্যাব-৯। এসব আলামত নাশকতামূলক কাজে ব্যবহারের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।


র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে কোম্পানীগঞ্জ থানাধীন পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়। রাত দেড়টার দিকে একটি শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি ৯ মিলিমিটার রিভলভার, তিনটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ, তিনটি পাওয়ার জেল ও পাঁচটি শটগানের কার্তুজ।


র‌্যাব জানায়, নন-ইলেকট্রিক ডেটোনেটর ও পাওয়ার জেল উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


র‌্যাব-৯–এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক আইনগত ব্যবস্থা নিতে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


র‌্যাব আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে দাবি সংস্থাটির।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad