নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সিলেটে কনটেন্ট ক্রিয়েটরদের কর্মশালা
Led Bottom Ad

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সিলেটে কনটেন্ট ক্রিয়েটরদের কর্মশালা

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০২/২০২৬ ১৮:৪১:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিদেশে উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের ক্ষেত্রে যুবসমাজের নিরাপদ, বৈধ ও তথ্যনির্ভর অভিবাসন নিশ্চিত করতে সিলেটে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এই কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া)। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত একটি প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়।

কর্মশালায় সিলেট অঞ্চলের ২৫ জন জনপ্রিয় ফেসবুক ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন। বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে স্টুডেন্ট ভিসা বা বিদেশের কাজের বিষয়ে বিভিন্ন অতিরঞ্জিত সাফল্যের গল্প এবং ভুয়া প্রলোভন কীভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকরা বলেন, ভুল তথ্যের কারণে অনেক শিক্ষার্থী ও যুবক প্রতারক চক্রের হাতে পড়ে নিঃস্ব হচ্ছেন। এই সংকট মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের দায়িত্বশীল ও সত্যনির্ভর তথ্য প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালার একটি উল্লেখযোগ্য অংশ ছিল দলভিত্তিক কনটেন্ট পরিকল্পনা। যেখানে অংশগ্রহণকারীরা ট্রাভেল এজেন্সির জালিয়াতি, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এবং অননুমোদিত কনসালটেন্সি ফার্ম চেনার উপায় নিয়ে সচেতনতামূলক ভিডিও ও ইনফোগ্রাফিকের আইডিয়া তুলে ধরেন। এছাড়া অনিরাপদ অভিবাসনের ফলে হওয়া মানবেতর অভিজ্ঞতার বাস্তব চিত্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।

আয়োজকরা জানান, অভিবাসন বিষয়ে কোনো ভিডিও বা পোস্ট করার আগে তথ্যের সত্যতা যাচাই করা এবং নীতিগত নৈতিকতা বজায় রাখা জরুরি। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কনটেন্ট ক্রিয়েটররা ভবিষ্যতে জনসচেতনতামূলক কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

​আইডিয়া কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, এই উদ্যোগের মাধ্যমে অভিবাসন প্রত্যাশীদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছানোর একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে মানবপাচার ও আর্থিক প্রতারণা রোধে সহায়ক হবে।

মাসুদ রানা সোহাগ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad