‘এমপি হলে পাথরকোয়ারী খুলে দেওয়া হবে’
Led Bottom Ad

গোয়াইনঘাটে জয়নাল আবেদীন

‘এমপি হলে পাথরকোয়ারী খুলে দেওয়া হবে’

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০২/২০২৬ ১৯:২০:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সিলেট-৪ আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব মো. জয়নাল আবেদীন বলেছেন, নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী পাথরকোয়ারীগুলো পুনরায় খুলে দেওয়া হবে। পাথর আহরণের সুযোগ না থাকায় হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ী বর্তমানে যে অমানবিক জীবনযাপন করছেন, তার অবসান ঘটানো হবে।

​রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে ১১ দলীয় জোট আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী জয়নাল আবেদীন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “চব্বিশের তরুণদের ত্যাগের কারণেই আজ দেশে একটি ইনসাফভিত্তিক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু গোয়াইনঘাটের মানুষ এখনও চরম বৈষম্যের শিকার। বিগত ৫৪ বছর ধরে এই এলাকা নিয়ে কেবল নাটক, চাঁদাবাজি ও দুর্নীতি হয়েছে। এখানে কোনো আধুনিক হাসপাতাল নেই, নেই উন্নত সড়ক যোগাযোগ। আমরা এই শোষণ ও বৈষম্য থেকে মুক্তি চাই।”

তিনি বলেন, জামায়াত আমীর ডা. শফিকুর রহমান আজ গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমরা ক্ষমতায় গেলে গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুরের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে বিশেষ শিল্পাঞ্চল গড়ে তুলব। প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে সংযোগ সড়ক নির্মাণ এবং হাওর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের ভাগ্য পরিবর্তন করা হবে।

২০২২ সালের ভয়াবহ বন্যার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “বিপদের সময় যারা আপনাদের পাশে ছিল না, আজ তারা ভোট চাইতে আসছে। বাইরের কাউকে নয়, আপনাদের সুখ-দুঃখের সাথীকে বেছে নিন। ১২ তারিখ প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিয়ে জনবিপ্লবের বিজয় নিশ্চিত করতে হবে।”

​উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, মহানগর সদস্য সচিব কিবরিয়া সারোয়ার প্রমুখ। সভা শেষে একটি বিশাল গণমিছিল উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad