‘ইলিয়াস আলী গুমের জবাব দিতে হবে ব্যালটে’
Led Bottom Ad

দয়ামীরে তাহসিনা রুশদীর লুনা

‘ইলিয়াস আলী গুমের জবাব দিতে হবে ব্যালটে’

প্রথম সিলেট প্রতিবেদন

০৯/০২/২০২৬ ১১:৫১:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “এবারের নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। আপনাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করার মাধ্যমে যে অন্যায় করা হয়েছে, তার জবাব দিতে হবে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে।”

​রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজারের সদরুন্নেসা স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই তাহসিনা রুশদীর লুনা নিখোঁজ স্বামী এম. ইলিয়াস আলীর স্মৃতিচারণ করে বলেন, “একজন জনপ্রিয় নেতাকে শুধু সত্য কথা বলার অপরাধে জনগণের মাঝ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজও আমরা জানি না তিনি কোথায় আছেন। আমি আজ আপনাদের সামনে কেবল একজন প্রার্থী হিসেবে আসিনি, এসেছি একজন নির্যাতিত পরিবারের সদস্য এবং ইলিয়াস আলীর প্রতিনিধি হিসেবে। ধানের শীষের প্রতিটি ভোট হবে গুম ও অন্যায়ের বিরুদ্ধে এক একটি শক্তিশালী প্রতিবাদ।”

লুনা আরও বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি গণতন্ত্র বনাম দুঃশাসন এবং সত্য বনাম মিথ্যার লড়াই। আপনাদের অধিকার এবং আগামীর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ছিলেন ইলিয়াস আলীর ছোট ভাই ও জেলা বিএনপির সহ-সভাপতি এম. আসকির আলী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস আলীর দুই সন্তান—ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব ও লাবীব শারার।

​সভায় আরও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাবেক সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। জনসভা উপলক্ষে প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিলে মিছিলে সমাবেশস্থল মুখরিত করে তোলেন। বিশেষ করে প্রবাসী নেতাদের জন্য নির্মিত পৃথক মঞ্চটি ছিল সভার অন্যতম আকর্ষণ। পুরো এলাকা ‘ইলিয়াস ভাই’ ও ‘ধানের শীষ’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad