সিলেটে সাবেক সাব-রেজিস্ট্রারসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
Led Bottom Ad

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অবৈধ হস্তান্তর

সিলেটে সাবেক সাব-রেজিস্ট্রারসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম সিলেট প্রতিবেদন

১০/০২/২০২৬ ১৩:৪২:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সিলেটের জৈন্তাপুর সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদিত একটি দলিলের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অবৈধভাবে হস্তান্তরের অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, মামলার আসামিরা হলেন—জমির ক্রেতা ও মূল সুবিধাভোগী কামাল উদ্দিন, তৎকালীন জৈন্তাপুর সাব-রেজিস্ট্রার আহাদুজ্জামান এবং দলিল লেখক মিছবাহ উদ্দিন

দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ২০২৩ সালের ১২ এপ্রিল সম্পাদিত ওই দলিলে ব্যাপক অনিয়ম করা হয়েছে। দলিলের তিনজন গ্রহীতার মধ্যে দুজন তখন বিদেশে অবস্থান করছিলেন এবং একজন দলিলে স্বাক্ষর করেননি। অর্থাৎ, দলিল সম্পাদনের সময় ক্রেতা কামাল উদ্দিন ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।

​অনুসন্ধানে আরও জানা যায়, সংশ্লিষ্ট ভূমির প্রকৃত মূল্য ছিল ৫ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু দলিলে তা ১০ লাখ ৮২ হাজার টাকা দেখানো হয়েছে। অথচ জমির প্রকৃত মালিক পেমান পাত্রকে দেওয়া হয়েছে মাত্র ২ লাখ টাকা। কামাল উদ্দিন পেমান পাত্রকে প্রভাবিত করে এই অবৈধ দলিল সম্পাদনে বাধ্য করেন।

দুদক সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বলেন, “সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে আইন লঙ্ঘন করেছেন। দুদক আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি রুজু করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad