সিলেট-৫: হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে ১১ দলীয় জোটের মুফতি আবুল হাসান
সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা শেষে কেন্দ্রভিত্তিক প্রাথমিক ফলাফলে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি) সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে পোস্টাল ব্যালটের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৫৮টি ভোটকেন্দ্রের প্রাথমিক ফলাফলে ১১ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসান পেয়েছেন মোট ৭৫,৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ) পেয়েছেন ৬৯,৫৮৪ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী চাকসু মামুন (ফুটবল) পেয়েছেন ৫৪,৬১৪ ভোট।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, খেলাফত মজলিস প্রার্থী মুফতি আবুল হাসান নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬,২৩০ ভোটে এগিয়ে রয়েছেন।
জকিগঞ্জ উপজেলায় মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ৪৪,১৮১ ভোট, উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ) ২০,৬৬০ ভোট এবং ফুটবল ২৩,৩৯১ ভোট।
কানাইঘাট উপজেলায় মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি) পেয়েছেন ৩১,৬৩৩ ভোট, উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ) ৪৮,৯২৪ ভোট এবং ফুটবল ৩১,১২৫ ভোট।
চূড়ান্ত ফলাফলের জন্য এখনো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ঘোষণার দিকে তাকিয়ে আছেন সবাই। প্রাথমিক এই ফলাফলে এগিয়ে থাকায় মুফতি আবুল হাসানের কর্মী-সমর্থকরা বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করছেন।
এ রহমান
মন্তব্য করুন: