সিলেটে প্রাইভেট কার-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২
Led Bottom Ad

সিলেটে প্রাইভেট কার-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রথম সিলেট প্রতিবেদন

১৫/০২/২০২৬ ১৮:২৬:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের মোগলাবাজার থানার পারাইরচক এলাকায় প্রাইভেট কার ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নাজমুল ইসলাম নিয়াজ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন আহত হয়েছেন।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের আবুতালিপুর এলাকার বাসিন্দা।

মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে প্রাইভেট কারটির সাথে একটি পিকআপের সংঘর্ষ হলে নাজমুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad