জকিগঞ্জ কালী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন কাল
Led Bottom Ad

জকিগঞ্জ কালী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন কাল

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২১/০২/২০২৬ ২১:২৯:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভক্তিমুখর পরিবেশে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামে অবস্থিত কেরাইয়া সার্বজনীন কালী মন্দির-এ শুরু হচ্ছে বার্ষিক অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসব। আগামীকাল ২২ ফেব্রুয়ারি রোববার দিবা-রাত্রি ব্যাপী অনুষ্ঠিত হবে এই ধর্মীয় আয়োজন।


মন্দির প্রাঙ্গণ ইতোমধ্যে বর্ণিল আলোকসজ্জা ও ফুলের সাজে সজ্জিত করা হয়েছে। দূর-দূরান্ত থেকে ভক্তরা সমবেত হচ্ছেন এই মহোৎসবে অংশ নিতে। আয়োজকরা জানান, এ বছর দেশের বিভিন্ন জেলা থেকে খ্যাতনামা কীর্তনশিল্পীরা অংশ নিচ্ছেন। কীর্তন পরিবেশন করবেন রাজশাহীর স্মৃতি রানী সূত্রধর, নওগাঁর নুপুর হালদার, সুনামগঞ্জের মুক্তপদ তালুকদার এবং জকিগঞ্জ কেরাইয়া দলের অনুজিত বিশ্বাসসহ আরও অনেকে।


আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীকৃষ্ণের বিগ্রহ ও পূর্ণ ঘট স্থাপনের মধ্য দিয়ে শুভ অধিবাসের সূচনা হয়। ভক্তদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে হরিনামের ধ্বনিতে। আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দধিভাণ্ড ভঞ্জনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটবে।


উৎসব কমিটির সভাপতি সজল বিশ্বাস ও সাধারণ সম্পাদক তাপস রঞ্জন বিশ্বাস জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁরা সকল সনাতনী হিন্দু ধর্মাবলম্বী গৌড় ভক্তবৃন্দের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

রাকেশ রায়

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad