সিলেটের এয়ারপোর্ট এলাকা থেকে ওয়াকিটকি ও দেশীয় অস্ত্রসহ আটক ২
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে ওয়াকিটকি ও দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এয়ারপোর্ট বাইপাস সড়কে চেকপোস্ট চলাকালে একটি প্রাইভেট কারে তল্লাশি করে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা-র লিটন মিয়া ও জুনায়েদ আহমদ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির আলী ‘প্রথম সিলেট ডটকমকে’ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে একটি ওয়াকিটকি ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুজন জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাঁদের থানায় নিয়ে হেফাজতে রাখা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদ এই রিপোর্ট লেখা পর্যন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ জানায়, নিয়মিত রাত্রিকালীন চেকপোস্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
ডি আর ডি
মন্তব্য করুন: