সিলেটের বরেণ্য শিক্ষাবিদ ও লেখক ড. সফিউদ্দিন আহমদ আর নেই
Led Bottom Ad

শোকের ছায়া

সিলেটের বরেণ্য শিক্ষাবিদ ও লেখক ড. সফিউদ্দিন আহমদ আর নেই

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/০২/২০২৬ ১৩:৪২:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিদ্যায়তনিক জগতের অন্যতম নক্ষত্র, প্রখ্যাত শিক্ষক, লেখক ও গবেষক ড. সফিউদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্রসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ড. সফিউদ্দিন আহমদ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। শিক্ষকতার পাশাপাশি তাঁর প্রজ্ঞা ও সৃজনশীলতা সাহিত্যাঙ্গনেও ছিল অনবদ্য; ‘মানুষ ও শিল্পী বিদ্যাসাগর’, ‘সাহিত্যের কাল ও কালান্তর’ এবং ‘সোমেন চন্দ: মার্কসবাদী বিপ্লবী ও সাহিত্যিক’-এর মতো গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ তাঁকে বুদ্ধিজীবী মহলে বিশেষ মর্যাদা দিয়েছে। তাঁর বাগ্মিতা ও অনুপ্রেরণামূলক বক্তব্য সিলেটে এখনো লোকমুখে চর্চিত হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এমসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন। শোকবার্তায় তিনি বরেণ্য এই শিক্ষাগুরুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad