‘দেশ ভালো নেই, দ্বীনের বিরুদ্ধে কিছু হলে ছাড় দেব না’
Led Bottom Ad

সিলেটে ডা. শফিকুর রহমান

‘দেশ ভালো নেই, দ্বীনের বিরুদ্ধে কিছু হলে ছাড় দেব না’

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/০২/২০২৬ ১৭:৪৯:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয় এবং মানুষের জীবনের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটে জুমার নামাজ শেষে মসজিদের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, সরকারি দলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও মন্ত্রীদের কিছু 'কাঁচা' ও দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা সমাজকে অস্থির ও উসকে দিচ্ছে, যার দায়ভার সরকারকেই নিতে হবে।

ডা. শফিকুর রহমান সরকারকে সতর্ক করে বলেন, অপরাধীদের দমনে কোনো সরকারি দলের নেতা যেন ঢাল হিসেবে না দাঁড়ান; কারণ অপরাধীদের পৃষ্ঠপোষকতা করলে সমাজ থেকে অস্থিরতা দূর করা সম্ভব নয়। তিনি আরও স্পষ্ট করে বলেন, সরকার যদি দেশের কল্যাণে ভালো কোনো কাজ করে, তবে বিরোধী দল হিসেবে তারা অবশ্যই পাশে থাকবেন। তবে যদি জনগণের স্বার্থ ক্ষুণ্ন করা হয় বা মহান আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কোনো অবস্থান নেওয়া হয়, তবে সেখানে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। বক্তব্যের শুরুতে তিনি দেশবাসীকে পবিত্র রমজান ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান। এসময় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad