সিলেটে নদী খননে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না: এ্যানি
Led Bottom Ad

সিলেটে নদী খননে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না: এ্যানি

প্রথম সিলেট প্রতিবেদন

২৮/০২/২০২৬ ২০:০৬:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।


আসন্ন বর্ষা মৌসুম সামনে রেখে সিলেট অঞ্চলে নদী ও খাল খনন, হাওররক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজ চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘‘এ কাজে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।’’ দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।


শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট নগরের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।


পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘‘পাহাড়ি অঞ্চলের কারণে সিলেট এলাকায় প্রায়ই উজান থেকে ঢলের পানি নেমে আসে। এ কারণে বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতি তৈরি হয়, যা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় চলমান প্রকল্পগুলোর পাশাপাশি নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। যৌথ নদী কমিশনেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।’’ দ্রুত বাস্তবায়নযোগ্য কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে বলে জানান তিনি।


মতবিনিময় সভা শেষে দুইজন মন্ত্রী সুরমা ও চেঙ্গার নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান তাঁরা।


আরিফুল হক চৌধুরী তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad