সিলেটের আইনশৃঙ্খলা রক্ষায় ‘নো কমপ্রোমাইজ’: পররাষ্ট্র উপদেষ্টা
Led Bottom Ad

সিলেটের আইনশৃঙ্খলা রক্ষায় ‘নো কমপ্রোমাইজ’: পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম সিলেট প্রতিবেদন

১৪/০৩/২০২৬ ০৫:৫০:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কোনো ধরনের আপস করা হবে না বলে দৃঢ় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউসে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি জানান, আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনকে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করতে হবে এবং এ ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সমর্থন বজায় থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, আইনের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই এবং বিশেষত হয়রানিমূলক মামলা দায়েরের প্রবণতা কঠোরভাবে বন্ধ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, দলীয় প্রভাব খাটিয়ে কেউ যদি মিথ্যা বা হয়রানিমূলক মামলা করার অপচেষ্টা চালায়, তবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সিলেটের সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটকে একটি উন্নত অঞ্চলে রূপান্তর করতে সরকার অত্যন্ত আন্তরিক এবং এই অঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad