সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : ঝরে গেল দুই প্রাণ
Led Bottom Ad

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : ঝরে গেল দুই প্রাণ

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১৪/০৩/২০২৬ ১২:৫৭:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ধোপাগুল এলাকায় ট্রাকচাপায় গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ দেশীয় সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হুসেন (৪০) এবং একই সংগঠনের সভাপতি আব্দুল আহাদ বাবুল (৬০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা নাগাদ নিজ বাড়িতে ফেরার পথে মোশাররফ হোসাইনের মোটরসাইকেলে একটি ট্রাক সরাসরি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান এবং উক্ত দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুল আহাদ বাবুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শুক্রবার (১৩ মার্চ) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন মৈত্র জানিয়েছেন যে, ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার কাজ চলছে এবং সেটি দ্রুত আটকসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad