মধ্যপ্রাচ্যে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
Led Bottom Ad

মধ্যপ্রাচ্যে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

প্রথম ডেস্ক

২০/০৩/২০২৬ ০৪:৪১:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মধ্যপ্রাচ্যের তিন মিত্র দেশ—সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডানের কাছে প্রায় ২ হাজার ৩০০ কোটি (২৩ বিলিয়ন) ডলারের অস্ত্র বিক্রির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র বিভাগ দেশটির কংগ্রেসে পাঠানো এক নোটিশে এই বিশাল সামরিক সরঞ্জাম বিক্রির তথ্য নিশ্চিত করেছে। মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্যাকেজের আওতায় সংযুক্ত আরব আমিরাতের কাছে ৮০০ কোটি ডলারের বেশি মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, এফ-১৬ যুদ্ধবিমানের গোলাবারুদ এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রি করা হবে। কুয়েতের জন্য অনুমোদিত হয়েছে প্রায় ৮০০ কোটি ডলারের অত্যাধুনিক রাডার সিস্টেম ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং জর্ডানের জন্য সাড়ে ৭ কোটি ডলারের বিমান ও গোলাবারুদ সহায়তার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া এই তিন দেশের জন্য অতিরিক্ত আরও প্রায় ৬০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যা পূর্ব অনুমোদিত প্যাকেজের সমন্বয় বা বাণিজ্যিক বিক্রয়ের আওতায় পড়ে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যেই ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। এই বিশাল অস্ত্র বিক্রির ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে এই প্রস্তাবটি মার্কিন কংগ্রেসের পর্যালোচনার অধীনে রয়েছে এবং চূড়ান্ত অনুমোদন পেলে দেশগুলো এসব অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম গ্রহণ করতে শুরু করবে।

সূত্র : মিডল ইস্ট আই

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad