জৈন্তাপুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশকালে পাসপোর্টবিহীন ১৮ জন আটক
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীনভাবে দেশে প্রবেশের সময় ৪ শিশুসহ ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আজ রোববার (২২ মার্চ) ভোরে উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে ওই ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে কদমখাল এলাকায় পৌঁছালে জৈন্তাপুর মডেল থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাঁদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়—যশোর, বাগেরহাট, খুলনাসহ বিভিন্ন এলাকায়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুটি লেগুনার চালক—ইকবাল হোসেন (২৪) ও রুস্তুম আলী (৩৩)—কেও আটক করেছে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ রহমান
মন্তব্য করুন: