এসএমপির অভিযান : ৩২ ঘন্টায় গ্রেপ্তার ৮০ জন
Led Bottom Ad

এসএমপির অভিযান : ৩২ ঘন্টায় গ্রেপ্তার ৮০ জন

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০৩/২০২৬ ২১:২৪:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে গত ৩২ ঘণ্টায় ৮০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।


পুলিশ জানায়, ২২ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ২৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারী, চোরাচালানকারীসহ মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়।


এসএমপি সূত্রে জানা গেছে, ২২ মার্চ দিবাগত রাত ১২টা থেকে ২৩ মার্চ রাত ১২টা পর্যন্ত প্রথম ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে ৪৯ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, কোতোয়ালী মডেল থানার অভিযানে ১০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী, মেট্রোপলিটন অধ্যাদেশে ৩৮ জন এবং নিয়মিত মামলায় সন্দেহভাজন হিসেবে আরও ৪ জন রয়েছেন।


এদিকে, পরবর্তী ৮ ঘণ্টায় (২৩ মার্চ রাত ১২টা থেকে ২৪ মার্চ সকাল ৮টা পর্যন্ত) আরও ৩১ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জন মাদকসেবী ও মাদকসহ অভিযুক্ত, ১০ জন সন্দেহভাজন এবং ১১ জন বিভিন্ন মামলার আসামি।


এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad