সিলেটে পুলিশের কাছ থেকে পালিয়েও রক্ষা হলো না ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামির
Led Bottom Ad

সিলেটে পুলিশের কাছ থেকে পালিয়েও রক্ষা হলো না ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামির

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

২৬/০৩/২০২৬ ০১:০১:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

 সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজত থেকে কৌশলে পালিয়েও শেষ রক্ষা হলো না ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি আলী হোসেনের। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার পর উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মেঘারগাঁও এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আটক আলী হোসেন উপজেলার নতুন মেঘারগাঁও গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে। সে একটি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আলী হোসেনকে গ্রেফতার করে। তবে থানায় নিয়ে আসার পথে অত্যন্ত কৌশলে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় দৌড়ে পালিয়ে যায়। আসামির পলায়নের পরপরই পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশ তাৎক্ষণিকভাবে মেঘারগাঁও ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে সন্ধ্যার পর তাকে পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আলী হোসেন ৫ বছরের সাজাপ্রাপ্ত একজন দুর্ধর্ষ আসামি। গ্রেফতারের পর সে কৌশলে পুলিশের কাছ থেকে পালিয়ে গিয়েছিল, তবে আমাদের টিমের তৎপরতায় তাকে পুনরায় দ্রুততম সময়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে।"

বর্তমানে আলী হোসেন থানা হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এই ঘটনায় পুলিশের দায়িত্বে কোনো অবহেলা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad