শুভ জন্মতারিখ : হীরা, মণি ও মুক্তা
Led Bottom Ad

শুভ জন্মতারিখ : হীরা, মণি ও মুক্তা

প্রথম ডেস্ক

৩০/০৫/২০২৫ ০১:১৩:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের প্রথম টেস্টটিউব বেবি হীরা, মনি ও মুক্তা নামের তিন বোনের একসাথে জন্মদিন আজ । সেই সাথে ২৪ তম জন্মবার্ষিকী। 

২০০১ সালের ৩০ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের চেয়ারম্যান এবং কেয়ার মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা.পারভীন ফাতেমার তত্ত্বাবধানে ফিরোজা বেগম নামের এক প্রসূতি এ জন্ম দেন এদেশের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় টেস্ট টিউব বেবীর। শুভ জন্মদিনে প্রথম সিলেটের পক্ষ থেকে তিন বোনের প্রতি জন্মদিনের ফুলেল শুভেচ্ছা। শুভ জন্মদিন। 


প্রসঙ্গত, বিশ্বে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয় ইংল্যান্ডের ম্যানচেস্টারে, ১৯৭৮ সালের ২৫ জুলাই। ওল্ডহ্যাম অ্যান্ড ডিস্ট্রিক্ট জেনারেল হাসপাতালে ডা. এডওয়ার্ডস ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক স্পেটোর তত্ত্বাবধানে জন্ম নেয় ২ দশমিক ৬১ কেজি ওজনের একটি কন্যাশিশু। তার নাম রাখা হয় লুইস ব্রাউন, সে এখন দু’সন্তানের মা। বাংলাদেশে ফিরোজা বেগম নামের ওই প্রসূতি এক সাথে জন্ম দেন তিন কন্যাশিশু। রূপকথার চরিত্রের মতো ওই তিন কন্যার নাম রাখা হয় হীরা, মণি ও মুক্তা। এরপর পেরিয়ে গেছে ২৪ টি বছর। আজ তারা ২৫ বছরে পা দিয়েছে। এ কথা অনস্বীকার্য যে দেশে টেস্টটিউব বেবির সংখ্যাও বেড়েছে। তবে টেস্টটিউব বেবির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি এখনও বদলায়নি। তাই বারবার চেষ্টা করেও তাদের সঙ্গে দেখা করা সম্ভব হয়না। তাদের বাবার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি মিনতি করে জানান, মেয়েদের ভালো রাখার জন্যই মিডিয়া থেকে দূরে রাখা হয়েছে। কারোর সঙ্গে দেখাও করতে দেওয়া হয় না। ইতিমধ্যে টেস্টটিউব বেবি হওয়ায় তিনটি স্কুলও পরিবর্তন করতে হয়েছে তাদের। ২০০১ সালের আগে বাংলাদেশে টেস্টটিউব সম্পর্কে সবাই অজ্ঞ ছিল। তখন পারভীন ফাতেমার উদ্যোগ আর চেষ্টায় হীরা, মণি ও মুক্তার জন্ম হবার পর থেকেই মানুষ সচেতন হয়েছে। 


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad