পশ্চিমবঙ্গে ঝালমুড়ি খেয়ে জনসংযোগ মোদির
Led Bottom Ad

তৃণমূলকে কড়া হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গে ঝালমুড়ি খেয়ে জনসংযোগ মোদির

প্রথম ডেস্ক

২০/০৪/২০২৬ ১২:০৬:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম দফা বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগ মুহূর্তে ভিন্ন এক মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রবিবার (১৯ এপ্রিল) ছুটির দিনে ঝাড়গ্রামে নির্বাচনি প্রচারের ফাঁকে প্রথাগত নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে রাস্তার পাশের এক দোকান থেকে ঝালমুড়ি খেয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন তিনি। এ সময় নিজের খাওয়ার পাশাপাশি উপস্থিত জনতার সাথেও মুড়ি ভাগ করে নেন এবং দোকানদারকে ১০ রুপি দাম পরিশোধ করেন।

ঝাড়গ্রামের রাজকলেজ মোড়ের ‘স্বপনলালের স্পেশ্যাল মুড়ি’র দোকানে প্রধানমন্ত্রীর এমন আকস্মিক উপস্থিতিতে অবাক হয়ে যান স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতা-কর্মীরা। দোকানের মালিক বিক্রম সাউ, যিনি এলাকায় ‘বিহারীবাবু’ নামে পরিচিত, তিনি এখনো সেই বিস্ময় কাটিয়ে উঠতে পারছেন না। সভামঞ্চ থেকে হেলিকপ্টারে ওঠার ঠিক আগ মুহূর্তে মোদির এমন সাধারণ মানের আচরণ নির্বাচনি ময়দানে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তবে জনসংযোগের পাশাপাশি রাজনৈতিক মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি। ঝাড়গ্রামের জনসভায় তিনি বলেন, “তৃণমূলের সিন্ডিকেট রাজ বাংলার সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এখানে একবার বিদ্যুৎ গেলে আর ফেরে না, কিন্তু বিল ঠিকই চলে আসে।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলার কোনো লুটেরাকে ছেড়ে দেওয়া হবে না এবং তৃণমূলের সব অন্যায়ের সাজা হওয়া ‘মোদির গ্যারান্টি’। এছাড়া বিকল্প হিসেবে ঘরে ঘরে সোলার প্যানেল লাগিয়ে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad