দেশজুড়ে শুরু হলো জরুরি হাম-রুবেলা টিকাদান
Led Bottom Ad

লক্ষ্য ১ কোটি ৮০ লাখ শিশু

দেশজুড়ে শুরু হলো জরুরি হাম-রুবেলা টিকাদান

প্রথম ডেস্ক

২০/০৪/২০২৬ ১২:২১:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাম ও রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলায় আজ সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় দেশের ৬ মাস থেকে ৫৯ মাস (৫ বছরের কম) বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে।

সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের 'লিটল অ্যাঞ্জেল সেমিনারি'তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে নিজ নিজ ব্যবস্থাপনায় এই কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত চলবে।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, ১৮ জেলার ৩০ উপজেলা ও ৪টি সিটি করপোরেশনসহ দেশব্যাপী এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। এর আগে ৫ এপ্রিল ও ১২ এপ্রিল দুই ধাপে কিছু এলাকায় কার্যক্রম শুরু হলেও আজ থেকে তা দেশব্যাপী পূর্ণ গতি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, যেসব শিশু বর্তমানে অসুস্থ বা জ্বরে ভুগছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দিতে হবে। এছাড়া কোনো শিশুর প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে তাদের এই টিকা দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad