‘জ্বালানি তেলের জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপ করে’
Led Bottom Ad

সাক্ষাৎকারে সের্গেই লাভরভ

‘জ্বালানি তেলের জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপ করে’

প্রথম ডেস্ক

২৫/০৪/২০২৬ ১১:৪৪:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাষ্ট্র নিজের স্বার্থসিদ্ধি ও জ্বালানি তেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিশ্বের বিভিন্ন দেশে সামরিক হস্তক্ষেপ করে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তাঁর মতে, আমেরিকানদের প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদ রয়েছে এমন দেশগুলোর নেতাদের হত্যা, অপহরণ বা সরকার উৎখাত করা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের স্বভাব।

শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদন অনুসারে, সম্প্রতি পাবলিক টেলিভিশন অব রাশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে লাভরভ এসব মন্তব্য করেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। লাভরভ দাবি করেন, ইরান ও ভেনিজুয়েলার মতো তেলসমৃদ্ধ দেশগুলোতে মার্কিন সামরিক হস্তক্ষেপের মূল উদ্দেশ্য যে ‘তেল’, তা যুক্তরাষ্ট্র এখন আর গোপন রাখছে না। তারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে কেউ তাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না এবং তারা কেবল নিজেদের কল্যাণের কথাই চিন্তা করে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, “আমেরিকানরা কোনো রাখঢাক না রেখেই জানিয়েছে যে এসব দেশের জ্বালানি তেল সম্পদের কারণেই তারা হস্তক্ষেপ করেছে। বিশ্ব জ্বালানি বাজারে আধিপত্য বিস্তারই তাদের মূল কৌশল বা ডকট্রিন।”

লাভরভের মতে, যুক্তরাষ্ট্রের এমন একতরফা কর্মকাণ্ডের ফলে আন্তর্জাতিক আইনের আর কোনো অস্তিত্ব অবশিষ্ট নেই। তিনি সতর্ক করে বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইনের পরিবর্তে এখন ‘জোর যার মুল্লুক তার’ নীতির প্রতিফলন দেখা যাচ্ছে, যা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad