যাদুকাটায় দুই বালুমহালে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা
সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসন।
রোববার (১৩সেপ্টেম্বর) রাতে সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ২২৪০/২০২৬ ও ২২৪১/২০২৬-এর বিষয়ে আপিল বিভাগের ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন- আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের নিষেধাজ্ঞা অনুযায়ী যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বালু উত্তোলন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শামসুল আলম আখঞ্জী/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: