ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ: ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
Led Bottom Ad

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ব্যর্থ: ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

প্রথম ডেস্ক

২৭/০৪/২০২৬ ১০:০৫:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা কোনো সমাধান ছাড়াই স্থগিত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি না আসায় বিনিয়োগকারীদের মধ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম গত রোববারের তুলনায় ২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম দাঁড়িয়েছে ১০৭ দশমিক ৩৫ ডলার। ইরান-যুক্তরাষ্ট্র অস্থিরতা শুরুর আগের সময়ের তুলনায় এই দাম প্রায় ৪৭ শতাংশ বেশি। তেলের এই আকাশচুম্বী দাম বিশ্ব অর্থনীতিতে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ তৈরি করতে পারে বলে বাজার বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে তেলের দাম বাড়লেও এশিয়ার শেয়ার বাজারে এর তেমন নেতিবাচক প্রভাব পড়েনি। জাপানের নিক্কেই ২২৫ সূচক ০.৪ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে গত শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তান সফর শেষে আকস্মিক তেহরানে ফিরে গেলেও রবিবার রাতে পুনরায় ইসলামাবাদে পৌঁছান। তবে এর মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের প্রতিনিধিদলের পাকিস্তান সফর আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ওমান ও পাকিস্তান সফর শেষে আরাঘচি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন, যেখানে তাঁর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশেষ বৈঠকে বসার কথা রয়েছে। বাজার পর্যবেক্ষকদের মতে, এই কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে, যা বিশ্ব বাজারের স্থিতিশীলতাকে বড় হুমকির মুখে ফেলতে পারে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad