গণভোট বাস্তবায়নে আন্দোলনের ইঙ্গিত শফিকুর রহমানের

গণভোট বাস্তবায়নে আন্দোলনের ইঙ্গিত শফিকুর রহমানের

প্রথম ডেস্ক

২০/০৬/২০২৬ ১৯:৩৮:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আগামীর ‘বিপ্লব’ আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার খুলনার সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকার যদি আধিপত্যবাদের কাছে নতজানু হয়, তাহলে জনগণও তার বিরুদ্ধে অবস্থান নেবে। একই সঙ্গে তিনি আগামীর রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

সমাবেশে যোগ দিতে সকালে খুলনায় পৌঁছালে জামায়াত আমিরকে স্বাগত জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ স্থানীয় নেতারা।

সজল আহমেদ

মন্তব্য করুন: