সিলেটে মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন ও এস.এস.কে.এস মেটারনিটি ক্লিনিকের বৈঠক
সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন (রেজি নং-২৬২৪) এবং এস.এস.কে.এস মেটারনিটি ক্লিনিকের নেতৃবৃন্দের মধ্যে চিকিৎসা সহযোগিতা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুন (মঙ্গলবার) দুপুরে নগরীর রামের দিঘীরপাড় সংলগ্ন মির্জাজঙ্গালস্থ এস.এস.কে.এস ক্লিনিক কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে মেকানিক ইউনিয়নের সাধারণ সদস্য ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, সুলভ মূল্যে চিকিৎসা সুবিধা প্রদান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সমঝোতা বৈঠকে সিলেট জেলা মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন—ইউনিয়নের জেলা কমিটির উপদেষ্টা অজিত রায় ভজন, সভাপতি এমাদ উদ্দিন, কার্যকরী সভাপতি মাসুম আলম এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজউদ্দিন।
অন্যদিকে, এস.এস.কে.এস ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন ক্লিনিকের জেনারেল সেক্রেটারি রোটারিয়ান বেলাল আহমদ এবং ক্লিনিক ম্যানেজার সুমন শেখ।
বৈঠক সূত্রে জানা যায়, এই সমঝোতার মাধ্যমে মোটর ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এখন থেকে এস.এস.কে.এস মেটারনিটি ক্লিনিকে সুলভ মূল্যে এবং অগ্রাধিকার ভিত্তিতে উন্নত চিকিৎসা সেবা পাবেন। উভয় পক্ষের নেতৃবৃন্দ এই যৌথ উদ্যোগকে একটি মানবিক, কল্যাণমুখী ও ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন এবং দ্রুত এটি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ আর ভজন/ রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: