জকিগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
সিলেটের জকিগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের নবঘোষিত আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে জকিগঞ্জ বাজারের পূর্ব প্রান্ত থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় যাত্রা শুরুর স্থানে এসে শেষ হয়। এতে কৃষক দল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদরের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করা হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জকিগঞ্জ উপজেলা শাখার অধীনে জকিগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাসান আহমদ ও সদস্য সচিব আমিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আব্দুল হালিমকে সভাপতি, হারুন রশিদকে সিনিয়র সহ-সভাপতি, বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক, ময়নুল হককে যুগ্ম সম্পাদক এবং মো. হানিফ আহমদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কৃষক দলের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মোর্শেদ লস্কর /সজল আহমদ
মন্তব্য করুন: