প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় গোলাপগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন হত্যা মামলার আসামি হিসেবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সৈয়দ জাহিদুর ইসলাম রাকিব (২২)কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাকিব গোলাপগঞ্জ উপজেলার কদমরসুল গ্রামের সৈয়দ মুজিবুল ইসলাম'র ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন হত্যা মামলার আসামি। এছাড়া, বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি এবং জনসাধারণের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ভাইরাল ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গোলাপগঞ্জ মডেল থানা'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: