এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার: শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে এসএমপির গণবিজ্ঞপ্তি

এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার: শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে এসএমপির গণবিজ্ঞপ্তি

প্রথম সিলেট প্রতিবেদন

২৯/০৬/২০২৬ ২০:৫৬:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আগামী ২ জুলাই বৃহস্পতিবার থেকে সারাদেশের ন্যায় সিলেটেও শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা| সিলেট মহানগরীর ২৫টি কেন্দ্রে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল/বিএম/বিএমটি) ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে| ইতোমধ্যে পরীক্ষা ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে| 


এদিকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশেষ বিধিনিষেধ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)|


পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রের ২০০ গজের ভেতরে সবধরনের জনসমাবেশ, মিছিল, চিৎকার-চেঁচামেচি এবং উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে| এছাড়া গান-বাজনা, ঢাকঢোল পেটানো এবং পটকা বা আতশবাজি ফোটানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে| পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে|


নিরাপত্তার স্বার্থে উক্ত এলাকার মধ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি কিংবা বিষ্ফোরক এবং ইট-পাথর বহন করাও নিষিদ্ধ করা হয়েছে| বহিরাগত বা অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ রুখতে পরীক্ষা কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে|


সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ ২৫টি কেন্দ্র- যার মধ্যে সিলেট সরকারি কলেজ, এমসি কলেজ, সরকারি মহিলা কলেজ, মদন মোহন কলেজ এবং সরকারি আলিয়া মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে- সবগুলোতে এই নিরাপত্তা বেষ্টনী বলবৎ থাকবে| জন¯^ার্থে জারি করা এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে এসএমপি|

সজল আহমদ/ তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: