কমলো এলপি গ্যাসের দাম : আজ থেকে কার্যকর
দেশের বাজারে বোতলজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমেছে। ভোক্তা পর্যায়ে সবচেয়ে জনপ্রিয় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (আজ) বিকেল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
এর আগে, গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটার প্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই এলপিজির এই দাম সমন্বয় করে থাকে বিইআরসি।
সজল আহমেদ
মন্তব্য করুন: