জুলাই পদযাত্রায় ৩০ জুলাই কানাইঘাট আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা
‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কানাইঘাট উপজেলায় আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আগামী ৩০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় কানাইঘাটে দলের পক্ষ থেকে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন জুলাই অভ্যুত্থানের ১ দফার ঘোষক নাহিদ ইসলাম এমপি, এনসিপির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এমপি ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন এনসিপির সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি ও শ্রমিক শক্তির সিলেট জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইউসুফ এনসিপির কেন্দ্রীয় নেতাদের এই কানাইঘাট সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তানজুমা তাবাসসুম
মন্তব্য করুন: