জকিগঞ্জে মোস্তাক লস্করের প্রয়াণে হাড়িকান্দী মাদরাসায় শোক সভা

জকিগঞ্জে মোস্তাক লস্করের প্রয়াণে হাড়িকান্দী মাদরাসায় শোক সভা

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৬/০৭/২০২৬ ২০:৩০:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জকিগঞ্জে জামিয়া মোহাম্মদীয়া হাড়িকান্দী মাদরাসা পরিচালনা কমিটির দীর্ঘদিনের সহসভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম মোস্তাক লস্কর এবং এলাকার প্রয়াতদের রুহের মাগফিরাত কামনায় এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) হাড়িকান্দী মাদরাসায় এই মাহফিলের আয়োজন করা হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং শিক্ষক মাছুম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি হামিদুর রহমান মাদানি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মরহুম মোস্তাক লস্কর ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তাঁর চলে যাওয়াতে সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে। সামাজিক ও শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

শোক সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, মরহুম মোস্তাক লস্করের ছোট ভাই মাওলানা হুমায়ুন কবির লস্কর কয়েছ, মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি নোমান আহমদ চৌধুরী, হাড়িকান্দী মাদরাসার শিক্ষা সচিব মুফতি নুরুল ইসলাম এবং যুব সংগঠক জসিম উদ্দিন লস্কর প্রমুখ।

আলোচনা সভা শেষে মরহুম মোস্তাক লস্করসহ এলাকার প্রয়াতদের রুহের মাগফিরাত এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি হামিদুর রহমান মাদানি।

মোর্শেদ আলম লস্কর / আর আর

মন্তব্য করুন: