সিলেটের সৌন্দর্য্যে বিমোহিত মার্কিন প্রতিনিধি দল

সিলেটের সৌন্দর্য্যে বিমোহিত মার্কিন প্রতিনিধি দল

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০৭/২০২৬ ১৬:৫৪:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মার্কিন দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সিলেট আসেন। এ সময় তারা সিলেট সিটি করপোরেশন ভবনে যান। সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী নগর ভবনে প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে সিসিক প্রশাসকসহ প্রতিনিধি টিম সিলেটের কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর তীর পরিদর্শন করেন। 


পরিদর্শনকালে সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ, আলী আমজদের ঘড়িঘর ও সুরমা নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সফরকালে তিনি সিলেটের ঐতিহ্যবাহী সাত রঙের চায়ের স্বাদও নেন।


এর আগে মঙ্গলবার (৭ জুলাই) মার্কিন দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সিসিক প্রশাসকের সাথে আলোচনাকালে সিলেটের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ সফর ভবিষ্যতে সিলেটের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বদরবারে তুলে ধরতে সহায়ক হবে।


বৈঠকে সিলেটের ঐতিহ্য, নগর ব্যবস্থাপনা, সংস্কৃতি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পরিদর্শন শেষে প্রতিনিধিদল সুরমা নদীর ওপর নির্মিত ঐতিহাসিক কিনব্রিজ, আলী আমজদের ঘড়িঘর ও নদীতীর এলাকা দেখে বিমোহিত হন এবং ঐতিহ্যবাহী কিনব্রিজ সংরক্ষণ ও সংস্কারে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রদূত।


সফরকালে প্রতিনিধিদল হেরিটেজ স্থাপনাগুলোর সংরক্ষণ, নগরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের ভূয়সী প্রশংসা করে। ঘড়িঘরের ঘণ্টাধ্বনি উপভোগের পাশাপাশি তারা ছবি ও ভিডিও ধারণ করেন।


এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের মেরিন ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে। তারা প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘সেই তুমি’ পরিবেশন করলে উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। অতিথিদের আপ্যায়নে পরিবেশন করা হয় সিলেটের ঐতিহ্যবাহী সাত রঙের চা।


সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, এটি ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক সফর। এ সময় কোনো আর্থিক বা প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়নি।

আর আর

মন্তব্য করুন: