ভারতীয় পুলিশের হাতে জকিগঞ্জের সাহেদ আটক

ভারতীয় পুলিশের হাতে জকিগঞ্জের সাহেদ আটক

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৮/০৭/২০২৬ ১৬:৫৪:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের আসাম রাজ্যে পুলিশের হাতে আটক হয়েছেন সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা সাহেদ আহমদ।


ভারতীয় সংবাদমাধ্যম ও পুলিশ সূত্রে জানা গেছে, আসামের হাইলাকান্দি জেলার জামিরা পুলিশ ফাঁড়ির অন্তর্গত পালইচড়া দ্বিতীয় খণ্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাহেদ আহমদ সম্পর্কে এরই মধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে স্থানীয় পুলিশ।


তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যান সাহেদ। এরপর তিনি ওই এলাকায় বিয়ে করে স্ত্রী ও এক কন্যাসন্তানসহ কিছু দিন বসবাসও করেন।


স্থানীয় সূত্র জানায়, ভারতে তার একটি কন্যাসন্তান রয়েছে। মূলত নিজের মেয়েকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করার সময় তিনি পুলিশের হাতে আটক হন। সম্প্রতি জামিরা পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।


পুলিশ জানিয়েছে, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তার অনুপ্রবেশের উদ্দেশ্য এবং অন্যান্য নথিপত্র ও তথ্য যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষেই এ বিষয়ে বিস্তারিত ও চূড়ান্ত তথ্য প্রকাশ করা সম্ভব হবে।

মোর্শেদ লস্কর/ ডিডি

মন্তব্য করুন: