আটক ১
জৈন্তাপুর মডেল থানার অভিযানে ৬০০ কেজি ভারতীয় চা-পাতা ও পিকআপ জব্দ
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৬০০ কেজি ভারতীয় চোরাই চা-পাতা ও একটি এইচ-২ (H2) পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় থানার কিলো-৯ এলাকার এসআই বিদ্যুৎ পুরুকায়স্থ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত খাদ্য গুদামের সামনে কানাইঘাটগামী পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি এইচ-২ (H2) পিকআপ তল্লাশি করে ৬০০ কেজি ভারতীয় চোরাই চা-পাতা জব্দ করা হয়। এ সময় মো. শাহাবুদ্দিন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কানাইঘাট উপজেলার নয়াখেল উত্তর গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে। জব্দকৃত চা-পাতার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, “সিলেট জেলার মান্যবর পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান, মাদক ও সকল ধরনের অপরাধ দমনে জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” আটক ব্যাক্তিকে পরবর্তীতে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
সাইফুল ইসলাম বাবু / সজল আহমেদ
মন্তব্য করুন: